বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন কলারোয়ার সিদ্দীক স্টার্টার

চলে গেলেন কলারোয়া তুলসীডাঙ্গার অতি পরিচিত মুখ মো. সিদ্দিকুর রহমান, যিনি সিদ্দীক স্টার্টার নামেই সুপরিচিতি।।

১৪ জানুয়ারী বৃহস্পতিবার যোহর নামাজ শেষে মরহুমের জানাযা নামাজ কলারোয়া মডেল হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।

তুলশীডাঙ্গার হাতিয়াভাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিনের পরিচালনায় জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক মাওলানা কামরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম কাসেমী, কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, মুরারীকাটি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ-সুপার মাওলানা নুর ইসলাম, মরহুমের বড় ছেলে মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।

জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের ভাইজি জামাতা ডাক্তার রফিকুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও আসন্ন পৌর নির্বাচনের আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুচ আলী, প্রফেসর মফিজুল ইসলাম, ব্যবসায়ী রমজান আলী, শিক্ষক রাজু হোসেনসহ অসংখ্য মুসল্লি।

পারিবারিক সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান বুধবার দিবাগত রাতে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা