শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ গৃহবধূর

ঝগড়ার জেরে স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন স্বামী। এ ঘটনায় অভিমান করে চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই নারী। এরপরই সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন। প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হলেও তার সন্তানদের বাঁচানো সম্ভব হয়নি। চার শিশুসন্তানই কুয়ার পানিতে ডুবে মারা গেছে।

রোববার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা সুগনা বাঈ (৪০) নামে এক নারীকে কুয়া থেকে জীবিত উদ্ধার করেছেন। কিন্তু তার চার সন্তানই মারা গেছে। তারা হলো-অরবিন্দ (১১), অনুষা (৯), বিট্টু (৬) ও কার্তিক (৩)।

পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সুগনার সঙ্গে তার স্বামী রোদু সিংহের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন রোদু। পরে চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। ওই দিনই চার সন্তানকে নিয়ে স্কুলের বারান্দায় আশ্রয় নেন তিনি। সেখানে রাত কাটানোর পর রোববার সকালে সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন সুগনা।

চার শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ