বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিরনিদ্রায় শায়িত আলী যাকের

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা আলী যাকের। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আলী যাকেরের মরদেহ নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে গার্ড অব অনার জানানো হয় তাকে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। বাদ আসর জানাজা শেষে দাফন করা হয় তাকে। মৃত্যুর আগে করোনা পজিটিভ আসায় করোনা নীতিমালা মেনেই দাফন করা হয় এ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।

বার্ধক্য ও হার্টের সমস্যাসহ শারীরিক নানাবিধ জটিলতা নিয়ে ১৭ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় আলী যাকেরকে। অবস্থার অবনতি হলে হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে। মৃত্যুর দুদিন আগে করোনা পজিটিভ আসে এ অভিনেতার।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। ১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের সঙ্গে ‍যুক্ত হন তিনি। অভিনয়ের পথচলা শুরু করেন ‘কবর’ নাটকের মাধ্যমে। পরের বছর তিনি যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী