বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি শেখ রুহুল কুদ্দুস’র গণসংযোগ

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমরা সেবক একতা সংঘ’র প্রতিষ্ঠাতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর, হরিনা, মুক্তিবাড়ি, পাচপোতা, বোয়ালিয়া এবং বালিয়াডাঙ্গা বাজার, তাতীপাড়া বাকসা, হাজীপাড়া, আইচপাড়া ঐ গণসংযোগ ও মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেঁড়গাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস, সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও আমরা সেবক একতা সংঘ’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান, আমরা সেবক একতা সংঘ’র সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শেখ সাজিদ বাবু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুরবান আলী, সাবেক আ’লীগ নেতা ফজলুর রহমান, স্থানীয় নাজমুল হোসেন, আমরা সেবক একতা সংঘ’র বায়োজিদ সহ ইউনিয়নের অর্ধশতাধিক জনসাধারণ।
স্থানীয় ফজলুর রহমান, গ্রাম্য চিকিৎসক ও সাবেক আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও যুবলীগের ওয়ার্ড সভাপতি তুহিন, স্থানীয় গোলাম হোসেন পৃথকভাবে ঐ মতবিনিময় সভা সমূহে সভাপতিত্ব করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!