শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীন সীমান্তে মোতায়েন ২ লাখ ভারতীয় সেনা, ফের উত্তেজনার শঙ্কা

গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তাপ বেড়েছে। গত কয়েক মাস ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনা চালাচ্ছে দুই দেশ।

এর মধ্যেই চীন সীমান্তে ভারত আরও ৫০ হাজার সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।

খবর ব্লুমবার্গ ও আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারত-চীন সীমান্তে তিনটি এলাকায় সেনা মোতায়েন বেড়েছে। এই মুহূর্তে ২ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে চীন সীমান্তে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

যদিও এই বিষয়ে চীনের পক্ষ থেকে অন্য ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও তাদের আলোচনা চলছে। তাই এই মুহূর্তে ভারত, চীন দু’দেশেরই উচিত আলোচনাকে সম্মান দিয়ে সীমান্ত এলাকা থেকে সেনা যত সম্ভব কমিয়ে পরিস্থিতি আরও ঠান্ডা করা।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বসার জন্য রাজি হয়েছে দু’দেশ। কবে বা কোথায় সেই বৈঠক হবে সেই বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি।

গত কয়েক মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত ও চীন। ইতিমধ্যেই প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ এলাকা থেকে সেনা সরিয়েছে দু’দেশ। বাকি এলাকা থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু তার মধ্যেই ভারতের সেনা মোতায়েনের খবর চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি ফের বদল করতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

একই রকম সংবাদ সমূহ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই)বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন