মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের ঘোষণা নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি, বিজেপি-কংগ্রেস বাদানুবাদ

চীনের সঙ্গে সীমান্তে ভারতের দ্বন্দ্ব বহু আগের। মাঝে মাঝেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা শুধু সীমান্তেই থেমে থাকে না, এর প্রভাব দেখা যায় ভারতের রাজনীতিতেও।

সম্প্রতি উত্তর-পশ্চিম চীনে ‘ভারতের সীমানার মধ্যে’ চীনের নতুন শহরের ঘোষণা নিয়ে দিল্লির রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়েছে। রাহুল গান্ধী নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে বাদানুবাদে জড়াচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি। অভিযোগ ছুড়ে দিচ্ছে একে অপরের দিকে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে, চীনের ঘোষিত ‘কাউন্টিগুলো’র কিছু অংশ লাদাখের অধীনে পড়েছে। তবে ভারত কখনই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না বলেও জানানো হয়।

এরপর কংগ্রেস অভিযোগ তোলে, নরেন্দ্র মোদীর আমলে চীন ভারতীয় ভূখণ্ড দখল করেছে। এক্স-এ একটি পোস্টে দলটি জানায়, চীন ভারতের জমি দখল করে রেখেছে। অথচ নরেন্দ্র মোদী ‘ক্লিনচিট’ দিয়ে চলেছেন।

এরপর বিজেপিও পাল্টা অভিযোগ তোলে। বিজেপির তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য বলেন, তৎকালীন কংগ্রেস নেতা নেহরুর বিশ্বাসঘাতকতার জন্য মোদিকে দোষারোপ করা হচ্ছে! কংগ্রেস মিথ্যাচার করে পার পেয়ে যেতে পারে না।

গত বছরের শেষের দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যস্থতায় চীনের সঙ্গে বৈঠকের পর সম্পর্কের ‘বরফ গলছে’ বলে মনে করা হচ্ছিল। কিন্তু ফের নতুন বছর শুরু হতেই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ