বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুয়াডাঙ্গায় মোবাইল নিয়ে বিরোধ, স্কুলছাত্রকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় মোবাইল নিয়ে বিরোধের জেরে ইমন আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালে আহত ইমনের শয্যাপাশে থাকা তার পরিবারের সদস্যরা বলেন, বেশ কয়েকদিন ধরে ইমন ও তার বন্ধুদের মাঝে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তার বন্ধু সবুজ হোসেন ও শিশির আলী দু’জন মিলে ইমনকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

ইমনের বাবা আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, গেল শনিবার ইমনের বন্ধুরা সদর হাসপাতাল সড়কে অবস্থিত তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে সদর থানা পুলিশের সহযোগিতায় ওইদিন উভয়পক্ষের মধ্যে মীমাংসা হয়। রোববার তারা ইমনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়েছে। ইমনের কোমরে, ডান পায়ে এবং মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তার কোমরের হাড় কেটে গেছে এবং সেখানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, তাদের ভেতর যে গোলযোগ ছিল উভয়পক্ষকে থানায় ডেকে মীমাংসা করা হয়েছিল। পরে তাকে কোপানোর বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি