শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের হাতে মায়ের প্রেমিক খুন, ৬টি বসতঘরে অগ্নিসংযোগ

মাদারীপুরের ডাসারে মায়ের পরকীয়ার জের ধরে ছেলের হাতে জাহিদ মীর (২০) নামের এক প্রেমিক খুন হয়েছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সোমবার সকালে অভিযুক্ত ছেলের বসতঘরসহ ৬টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এদিকে খুনের ঘটনায় ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার থানার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রী জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকিয়া চলে আসছে। এ নিয়ে প্রবাসীর ছেলে ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত শনিবার দিবাগত রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নাচতে যায়। এ সময় জাহিদকে প্রাবাসীর ছেলে বাড়ির একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়।
পরে সেখানে বসে প্রবাসীর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দিবাগত রাতে জাহিদ মীর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তার মৃত্যুর খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তদের ৬টি ঘরে অগ্নিসংযোগ করে। এতে করে সমস্ত ঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সকালে থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় ওই এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।

নিহতের ভাবি পিপাষা বেগম বলেন, বিয়ে অনুষ্ঠানে আমার দেবর জাহিদ নাচতে গেলে তাকে ডেকে নিয়ে কুপিয়ে খুন করেছে প্রবাসীর ছেলে ও তার লোকজন। আমরা তাদের সঠিক বিচার চাই।

নিহতের ভাই আসাদ মীর বলেন, হত্যাকারী প্রবাসীর ছেলের মামার প্রভাবেই আমার ভাইকে খুন করা হয়েছে।

তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্তদের কাউকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, হত্যার ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…