সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলেরা বিদেশে থাকার সুযোগে দেবহাটায় বৃদ্ধ’র বসতভিটা দখল করে নিলো প্রতিপক্ষরা

সাতক্ষীরা প্রতিনিধি: ছেলেরা বিদেশ থাকার সুযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক বৃদ্ধ’র জমি দখল করে নিয়েছেন প্রতিপক্ষরা। গত শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি মাঝেরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে পুষ্পকাটি গ্রামের মৃত নাজের আলী সরদারের ছেলে ভূকৃতভূগী আলহাজ্ব হাজী সামছুর রহমান সরদার বলেন, পুষ্পকাটি মৌজার ১১৭ নং হাল খতিয়ানের ২৬০ দাগের ২১ শতক জমি ও ৮৮ খতিয়ানের ২৫৯ দাগের ৩৯ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে ২০ শতক এবং আমার ভাবী সুফিয়া ও আমেনার ক্রয়কৃত ৭ শতক জমি আমি এওয়াজ সূত্রে ভোগ দখল করি। তবে গত শনিবার সকালে হাতে দেশীয় ছুরি, বাঁশ, লোহার রড, ক্রেস, কুরাল দা ও কাটের বাটাম নিয়ে মৃত মোক্তার সরদারের ছেলে ও ওয়ার্ড আ.লীগের সম্পাদক সাহারাত হোসেন, তার ভাই ও ওয়ার্ড আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ তালিকার ২৪ নং সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে ইকবল হোসেন, মৃত ইমান সরদারের ছেলে সাইফুল ইসলাম, মৃত রহিম সরদারের ছেলে আব্দুস সবুর, সবুরের ছেলে নূরনবী ও বাবু, সিরাজুল ইসলামের স্ত্রী মাফুরা খতুন, মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে গোলাম হোসেন, মিজানুর রহমানের ছেলে আব্দুল্লাহ ওরফে মাতু, আব্দুল বারী সরদারের ছেলে তৈয়ব আলী, নূর ইসলামের ছেলে ফারুক হোসেন দেশীয় ছুরি, বাঁশ, লোহার রড, ক্রেস, কুরাল দা ও কাঠের বাটাম নিয়ে আমাদের ২৭ শতক জমি দখল করে নিয়েছে। আমার ঝাড়ের বাশ কেটে বেড়া দিয়ে আমার জমি দখল করে নিয়েছে।
তিনি আরো বলেন, ওই জমিতে আমরা ৯০ সালে ঘরবাড়ী করে বসবাস করি। তবে এদের নির্যাতনে আমরা ২ বছর আগে আলীপুর এসে বসবাস শুরু করি। ওই জমিতে আমার বসতীয় ঘর এখনও বিদ্যমান আছে। এখনও ওই বাড়ির ভেতরে ডিপ টিউবওয়েল আছে, যার পানি এখনও এলাকাবাসী নিয়ে যায়। আমার তিন ছেলে প্রবাসী। তাদের অবর্তমানে আমার জমিগুলো দখল করে নিল! আমি এ ব্যাপারে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী