রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমজমাট বিজয় মেলার সাক্ষী হতে চলেছে কলারোয়া

নিজস্ব সংবাদদাতা, কলারোয়া (সাতক্ষীরা): মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসন বিজয় মেলায় নজরকাড়া আয়োজন করেছে।

রোববার সন্ধ্যায় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সার্বিক আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি তালা ও কলারোয়ার সর্বস্তরের জনসাধারণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। সেইসাথে বিজয় মেলাসহ বিজয় দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম।বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময উৎসুক জনতা সার্বিক আয়োজন দেখতে ভিড় জমান। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, নাগরদোলা, স্লো বাইসাইকেল রেস ও প্রীতি ফুটবল খেলা। এছাড়া নবান্নের পিঠা উৎসব মেলায় ভিন্নমাত্রা এনে দিয়েছে। এছাড়া প্রত্যেকটি স্টল সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন থিমে। কলারোয়ার বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি এনে দেওয়া মাটির টাইলস শোভা পাচ্ছে একটি স্টলে। সবমিলিয়ে জমজমাট এক বিজয় মেলার সাক্ষী হতে চলেছে কলারোয়াবাসী। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম উপজেলার সর্বস্তরের জনসাধারণকে বিজয় মেলায় শরিক হওয়ার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই