শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমি সংক্রান্ত বিরোধের তালায় দু’গ্রুপের সংঘর্ষে আহত-৩

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মহান্দী ফতেপুর গ্রামের দাশ পাড়ায়।

এঘটনায় আহত একজনকে তালা হাসপাতাল ও দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- ফতেপুর গ্রামের দাশ পাড়ার মৃত মহেন্দ্র দাশের ছেলে বিশু দাশ (৫০) এবং খোকন দাশের ছেলে সুদেব দাশ (২৩) মৃত হরেন দাশের ছেলে রবীন দাশ (৩৫)।

স্থানীয়রা জানায়, বিশু দাশ ও রবীন দাশ গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়।

আহত রবীন দাশ জানান, মৃত মহেন্দ্র দাশের ছেলে বিশু দাশগংদের সাথে ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার রাতে বাড়িতে যাওয়ার সময় বিশু গংরা আমার উপর হামলা চালায়।

প্রতিপক্ষের আহত বিশু দাশ জানান, আমাদের উপরে হামলা করে দুই জনকে আহত করেছে রবীন দাশগংরা। আমাদের সম্পত্তি তার দখল করতে চায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষবিস্তারিত পড়ুন

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়ামবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়

সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতেবিস্তারিত পড়ুন

  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ