শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে কলারোয়ার খোরদো ছাগলের হাট, ক্রেতা ও বিক্রেতার ভিড়

মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে যাচ্ছে ঈদুল আযহা কুরবানীর ঈদ। আর মাত্র অল্প কয়েকদিন পর ঈদ। আগামী ২৯ জুন বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হবে।
ঈদকে সামনে রেখে কলারোয়া উপজেলায় খোরদো ছাগলের হাট জমজমাট। ক্রেতা বিক্রেতা উপস্থিতিতে সরাগরম হয়ে উঠেছে হাটের পরিবেশ। বেচাকেনা, সেই সাথে দর কষাকষি। ছিল ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড়। সপ্তাহে এই খোরদো বাজারে দুই দিন থাকে হাটবার। তবে অন্যান্য দিনের তুলনায় ঈদকে সামনে রেখে আশপাশের এলাকা থেকে বাজারে বিক্রয়ের জন্য আনা হয় শত শত ছাগল। দে

য়াড়া গ্রামের ছাগলের বেপারী শিলন, ইমাম হোসেন বিল্লাল বিক্রতা জানান, কুরবানী ঈদের সময় আমরা কিছু বড় ছাগল কিনে বিক্রি করি আজ আমরা ছয়টি খাসি ছাগলটি এনেছি। একটু ভাল দামে বিক্রয়ের জন্য। ৩০ হাজার টাকা চাচ্ছি তবে এখন পর্যন্ত ২৫ হাজার দাম উঠেছে। চাহিদা মত দাম পেলে ছেড়ে দেব।

অপরদিকে শফিকুল ইসলাম নামে একজন বিক্রেতা বলেন, আমি প্রতিবছর শখেরবশত একটি করে খাসি ছাগল পালি। কিন্তু আজ সেই শখের ছাগলটি হাটে নিয়ে এসেছি, ভালো দাম পাবো বলে আশা করি।

হাসানুর নামের এক ক্রেতা বলেন, দাম তো একটু বেশি চাওয়া হচ্ছে। দর কষাকষি করলে ক্রয় করা সম্ভব।

স্থানীয়রা জানান, অন্য সময়ের তুলনায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। দাম একটু বেশি। তাই দর-দামে মিলে গেলে কিনে নিচ্ছেন অনেকেই। সামনে আর একটা হাট পাওয়া যাবে তাই অনেকেই আজই কেনার চেষ্টা করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়