সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার মানুষ। বিপাকে পড়া সাধারণ মানুষের এই কষ্ট লাঘব করতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে এবার নিজে মাঠে নেমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলেন ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়ারেছ।

সোমবার (১৩ জুলাই) মাছখোলা এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরাসরি উপস্থিত থেকে ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশন কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় নিজের হাতে কোদাল নিয়ে ড্রেনের মাটি কেটে পানি সরানোর কাজে নেতৃত্ব দিতে দেখা যায় এই জামায়াত নেতাকে।তার এই ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। সম্মিলিত এই প্রচেষ্টায় দ্রুত গতিতে পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বর্ষণের ফলে মাছখোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে স্থবির হয়ে পড়েছিল মানুষের স্বাভাবিক চলাচল। এই সংকটের মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছের সরাসরি মাঠে নেমে কাজ করাটা সত্যিই প্রশংসনীয়। তারা প্রত্যাশা করেন, এমন সময়োপযোগী উদ্যোগ যদি অব্যাহত থাকে, তবে খুব দ্রুতই মাছখোলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।

​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ বলেন, “জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। সাময়িক এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে আমরা সবাই মিলে চেষ্টা করছি। মাছখোলার মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে যা যা করণীয়, আমরা তা করে যাবো।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন