জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির


বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়। একই সঙ্গে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত সদস্যদের নিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে সাতক্ষীরার তিন মুফাসসির নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মাওলানা মনোয়ার হোসেন মুমিন, মাওলানা মনিরুল ইসলাম বেলালি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
তাদের মধ্যে মাওলানা মনোয়ার হোসেন মুমিন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগীয় সহকারী সেক্রেটারি, মাওলানা মনিরুল ইসলাম বেলালি সাতক্ষীরা জেলা সভাপতি এবং মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সাতক্ষীরা জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় কাউন্সিলে সংগঠনের আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম ও বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
সাতক্ষীরার তিন মুফাসসির কেন্দ্রীয় কার্যকরী পরিষদে স্থান পাওয়ায় জেলার ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভিনন্দন জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন


