মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে দেবহাটায় এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: “ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য সামনে রেখে দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এমএএইচ মঈনুল, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আলম, আনসার ভিডিপি লিডার রায়হান কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ।

এসময় স্বাস্থ্য দপ্তরের কর্মী, শিক্ষক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নিকটস্থ টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন স্থান থেকে ভিটামিন এ ক্যাপসুল গ্রহন করা যাবে।

এবছর দেবহাটায় ৬ থেকে ১২ মাস বয়সী ২০৬৫জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪,৩২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১২১ টি কেন্দ্র চালু থাকবে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থেকে এ ক্যাপসুল প্রদান করবেন। এতে কোন প্রকার ভ্রান্ত না হয়ে নিকটস্থ কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদানের আহবান জানানো হয় সভায়।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে