বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা মহিলা আঃ লীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায়
সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার
বানু’র সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায়
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট বাঙালী জাতির জন্য একটি বেদনার মাস। এ মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছি।

এ মাসে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিল। ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা করেছিল। শোকাবহ আগস্টের সেই মর্মান্তিক স্মৃতি আজো আমাদের কাঁদায়। যারা ২০১৩ সালে সাতক্ষীরায়
হত্যাযজ্ঞ চালিয়েছে তারা বক্তব্যে তাদের অপরাধ স্বীকার করেছে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত আজো হুমকি দেয় আবারও সাতক্ষীরাতে ১৩ সালের তান্ডব
সৃষ্টি করবে। তাদের সেই চাওয়া আর কখনও পূরণ হবেনা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ ও স্বোচ্ছার। দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ইট
মারলে পাটকেল খেতে প্রস্তুত হয়ে যান। আমরা বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অপরাধীদের বিচার করেছেন এবং কঠিন সাজা
দিয়েছেন। যারা দেশে ও দেশের বাহিরে অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছেন তাদেরক্ষমা নেই। পাপের সাজা ভোগ করতেই হবে। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের
বিচার হবেই।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সাংগঠনি সম্পাদক কাজী
আকতার হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা
শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো, সুমন হোসেন, মহিলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, সোনিয়া পারভিন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মী, প্রচার
সম্পাদক কবি অধ্যাপক সালেহা আক্তার, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভিন, রোখসানা পারভিন, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নেছা,
শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রহিমা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জেলা মহিলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা
করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল আলম।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’