রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইগারদের নিউজিল্যান্ড সফর শেষ হার দিয়েই

টি-টোয়েস্টি সিরিজের শেষ ম্যাচে লজ্জাজনক পরাজয় দিয়ে দুঃস্বপ্নের সফর শেষ করল বাংলাদেশ। অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ ওভারও ব্যাট করতে পারলো না টাইগাররা। এ ম্যাচে টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সে ৬৫ রানের বিশাল পরাজয়।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য অর্ধেকে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দলের বিপক্ষে কিউইরা জড়ো করে ১৪১ রানের পাহাড়। নির্ধারিত ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফিন অ্যালেন। মাত্র ২৯ বলের মোকাবেলায় ১০ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। এছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ১ চার ও ৫ ছক্কায় ১৯ বলে ৪৪ রান করেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিস আহমেদ ও শরীফুল ইসলাম ও অফস্পিনার মেহেদী হাসান।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ও ওপেনার লিটন দাস গোল্ডেন ডাকের শিকার হন। তার আগে দল হারায় সৌম্য সরকারকেও। নাঈম শেখ ভালো করার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। নাঈমের ১৩ বলে ১৯ ও সৌম্যর ৪ বলে ১০ রানের দুই আশা জাগানিয়া ব্যর্থ ইনিংস ছাড়া দুই অঙ্কের রান দেখেছেন কেবল মোসাদ্দেক হোসেন সৈকত।

শেষপর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে টড অ্যাসেল চারটি এবং টিম সাউদি তিনটি উইকেট শিকার করেন। এ পরাজয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ

নিউজিল্যান্ড : ১৪১/৩ (১০ ওভার)
অ্যালেন ৭১, গাপটিল ৪৪, ফিলিপস ১৪
শরিফুল ২১/১, তাসকিন ২৪/১, মেহেদী ৩৪/১

বাংলাদেশ : ৭৬/১০ (৯.৩ ওভার)
নাঈম ১৯, মোসাদ্দেক ১৩, সৌম্য ১০
অ্যাসেল ১৩/৪, সাউদি ১৫/৩

ফল : নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর