শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইলের সাংস্কৃতিক কর্মী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি’র জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাতক্ষীরার শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পকলা একাডেমির কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।

জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি’র জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে ২৭ মার্চ শনিবার বিকেলে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের কেবিনে নির্মম হত্যাকান্ডের শিকার হন। মাতৃহারা হয় রেদওয়ানার ৫ দিনের কন্যা শিশু। এঘটনায় নিহতের ছোটভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে অভিযুক্ত স্বামী দেলোয়ার হোসেন মিজান আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

রেদওয়ানা হত্যার বিচার দাবি করে প্রতিবাদী মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, শামিমা পারভিন রত্না, ফারহা দিবা খান সাথী, হেনরী সরদার, শরীফুল্লাহ কায়সার সুমন, শ্যামল সরকার, শহীদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, রাখিয়া পারভিন রুমা, নাজমুস সাদাত মন্টি, মিজানুর রহমান সোহাগ, নাহিদা পান্না, চম্পা সরকার, নয়ন ব্যানার্জী, রাফিজা পারভিন, মনিরুল ইসলাম মিম মিলন, প্রবাল সানা, ইসরাফিল হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু