সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি টোয়েন্টি বিশ্বকাপ: শোচনীয় বিদায়ে বাবর-আফ্রিদিদের ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে অন্যতম ফেবারিট মনে করা হলেও, বাস্তবতা ঠিক উল্টো। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছেন গতবারের ফাইনালিস্টরা। অন্যদিকে প্ৰথমবারের মত অংশ নিয়েই ইতিহাস গড়ে বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে ইউএসএ।

পাকিস্তানের এমন হতশ্রী পারফরম্যান্সে রীতিমত চটেছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের এমন শোচনীয় বিদায়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি সাবেক অধিনায়ক। সপাটে আক্রমণ শানিয়ে বলে দিয়েছেন, ‘পাকিস্তান, তোমাদের তোমাদের পরবর্তী প্ল্যানিং কী? ইকে ৬০১ ফ্লাইট ধরে দুবাই এবং সেখান থেকে নিজ শহরে নামবে? দেখা যাক কী হয়!’

শনিবার আইসিসির এক অনুষ্ঠানে পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি মোনাঙ্ক প্যাটেলদের দলকে অভিনন্দন জানিয়েছেন পাক কিংবদন্তি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দলকে শুভেচ্ছা। ক্রিকেটের বিশ্বজনীন ব্যাপ্তির কথা যদি বলি, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। তারা পাকিস্তানকে গ্রুপ ম্যাচে হারাল এবং শেষ আটে কোয়ালিফাই করে ফেলল। ওরা এই জায়গায় যাওয়ার যোগ্য।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই বাজে পারফরম্যান্স করেছে বাবর-আফ্রিদিরা। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। তাও দুর্বল কানাডার বিপক্ষে। সেই ম্যাচেও কষ্ট করেই জিততে হয়েছে তাদের।

এর আগে, যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে সুপার ওভারে হারের পর, ভারতের বিপক্ষে মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি দলটি। পরে কানাডার বিপক্ষে জিতে নিজেদের সুপার এইটের আশা জাগিয়ে রাখলেও, শেষ পর্যন্ত ফ্লোরিডার আবহাওয়াই পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত করে দেয়, ভারত-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়।

গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচটি তাই বাবরদের জন্য কেবলই নিয়মরক্ষার। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আইরিশদের মুখোমুখি হবে পাকিস্তান। জিতলে কিছুটা হলেও সুখস্মৃতি নিয়ে দেশে ফিরবে তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা