বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাক প্রতীকের পরানদহ ও বাঁশদহা বাজারে নির্বাচনী পথসভায় গনজোয়ারে পরিনত

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলী ট্রাক প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী পথ সভা করেছেন। রবিবার সদর উপজেলার খানপুর বাজার, রইচপুর, আবাদের হাটসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। পরে সন্ধ্যায় পরানদহ বাজার ও বাঁশদহা বাজারে নির্বাচনী পথসভা করেন।

সভায় পাড়া মহল্লা থেকে জনস্রোতে পরিনত হয় এবং সকলের একটি দাবি আমরা ট্রাক প্রতীককে ভোট দিয়ে শুখী সম্মৃদ্ধ সাতক্ষীরা গড়বো। পথসভায় ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন।

সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, দূর্ণীতিমুক্ত, বেকার সমস্যা সমাধান করে যুবকদের কর্মসংস্থান গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করছি। তিনি আরো বলেন, বিভিন্ন গ্রাম মহল্লায় ট্রাক প্রতীক এখন গনজোয়ারে পরিনত হয়েছে। তাই আপনারা কাধে কাধ মিলিয়ে ৭ তারিখে ট্রাক প্রতীকে ভোট দিবেন।

এসময় ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, আহাদুর রহমান আর্জেদ, আব্দুল হামিদ, মোঃ কামরুজ্জামান কামু, রুহুল কুদ্দুস, আব্দুর রহিম সরদার আব্দুল্লাহ আল সামিসহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী