শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে।

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি নতুন দল গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো—মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।

তবে এখনো স্পষ্ট নয়, মাস্কের এ দলটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না। তিনি দলের নেতৃত্ব, কাঠামো বা ভবিষ্যৎ পরিকল্পনাও বিস্তারিতভাবে জানাননি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন। ট্রাম্পকে নির্বাচনে সহায়তা করতে তিনি প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। নির্বাচনের পর তাকে সরকারের নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’-এর দায়িত্ব দেওয়া হয়, যার কাজ ছিল বাজেট খরচ কমানো।

কিন্তু চলতি বছরের মে মাসে মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনা, যেটিকে ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামে উল্লেখ করেন, সেটির সমালোচনা শুরু করেন মাস্ক। বিশাল এই বাজেট পরিকল্পনায় রয়েছে বিপুল ব্যয় বৃদ্ধি ও কর হ্রাস, যা যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে।

এ নিয়ে মাস্ক ‘এক্স’-এ একটি জনমত জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। মাস্ক বলেন, ২:১ ব্যবধানে মানুষ নতুন দল চেয়েছে, আর তারা সেটা পেতে যাচ্ছে।

তবে এই দল নির্বাচনে অংশ নেবে কি না বা মাস্ক নিজে প্রার্থী হবেন কি না, এসব বিষয়ে তিনি কিছু জানাননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আনতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা

কয়েকদিনের সংঘর্ষের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতিবিস্তারিত পড়ুন

  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা