বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, “বর্তমান সময়ে মিলিয়নের বেশি ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও কিছু মানুষের স্বার্থ রক্ষায় তা সম্ভব হয়নি। দ্রুততম সময়ের মধ্যে এসব ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী। বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল।

তিনি লিখেছেন, তবে দ্রুতই ডট বাংলা ও ডট বিডি (ডট জিওভি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য) ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে। রেজিস্ট্রি রাইট বিটিআরসি ও বিটিসিএলে রেখে রিসেলার ওপেন করে দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।

ওই পোস্টে ‘ফরেন কারেন্সি ড্রেইন’ আংশিকভাবে হলেও থামানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও লিখেছেন, ডট জিওভি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে। ডট এডু, ডট বিডি- স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে। ডটকম, ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে। ডট ওআরজি, ডট বিডিসহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেইমসমূহের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএল এর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলেরবিস্তারিত পড়ুন

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • ৫৩ বছর পর চাঁদের পথে সফল যাত্রা