বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা. জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দিলেন ছাত্রদল নেতা

জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বক্তব্য দেয়ার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে হুমকি দিয়েছেন ছাত্রদলের এক সহ.সভাপতি।

বিএনপির শরিক জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিয়ে ‘উল্টাপাল্টা’ বক্তব্য রাখেন অভিযোগ করে ওই নেতা বলেন, ‘আপনি আমাদের নেতাদের নিয়ে কখনো কথা বলবেন না। যদি বলেন, পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।’

শনিবার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এই হুমকি দেন ছাত্রদলের নেতারা।

সভাটির আয়োজন করেছিল এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির প্রধান নেতৃত্বের সমালোচনা করে বলেন, ‘বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছা নাই। ক্ষমতায় আসতে হলে ইচ্ছা, আগ্রহ থাকতে হবে। সঙ্গে সঙ্গে তাকে পরিকল্পনা করতে হবে যে, কী কী জায়গায় পরিবর্তন আনবে। সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহি দিয়ে!’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘তাছাড়া ওহি লন্ডন থেকেই বেশি আসে। সম্প্রতি লক্ষ্য করেছি, গত নির্বাচনে লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হলে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে। আপনারা কি খালেদা জিয়ার চেহারা দেখেছেন? মনের মধ্যে একটা ডিপ্রেশনের ভাব—এটা আলঝেইমারের প্রথম লক্ষণ। তারা (সরকার) যেভাবে ওনাকে জীবিত থেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপির লোকেরা হয়তো উপলব্ধি করতে পারেন না। তার যদি মুক্তি চায়, আমি বারবার বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তুমি ২ বছর চুপচাপ বসে থাকো। পারো তো বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়।’

ডা. জাফরুল্লাহর এমন বক্তব্যের পরপরই ছাত্রদলের কয়েকজন নেতাসহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাওছার বলে ওঠেন, ‘আপনি বিএনপির কী? আপনি বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন!’

এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘না কিছু না, এটা তো গণতন্ত্রে আমার বলার অধিকার আছে।’

ছাত্রদলের ওই নেতা বলেন, ‘না আপনি অন্যদের নিয়ে বলেন। আপনি আমাদের নেতা সম্পর্কে বলছেন, আপনি তো বিএনপির কেউ না।’

তারপর জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ না তো বটেই। কথা শুনে তারপর বলেন। আপনাদের ভালোর জন্যই বলতেছি। আপনাদের ভালোই আপনারা বোঝেন না।’

এরপর ওমর ফারুক কাওছার বলেন, ‘না না আমরা অবশ্যই বুঝি, আপনি আপনারটা বোঝেন, আমরা আমাদেরটা বুঝি। আপনি আমাদের নেতাদের নিয়ে কখনো কথা বলবেন না। কখনোই কথা বলবেন না। আর যদি কখনো কথা বলেন, পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।’

এসব কথা বলার পর ছাত্রদলের নেতাকর্মীরা চলে যান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই এর চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলবিস্তারিত পড়ুন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনাবিস্তারিত পড়ুন

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন

নির্ভরযোগ্য কয়েকটি সূত্রের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসারবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ
  • শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ
  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল