বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় জনসচেতনা বাস্তবায়নে লড়ে যাচ্ছেন কলারোয়ার এসিল্যান্ড

করোনা ভাইরাস মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন কলারোয়ার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। আর মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। অদৃশ্য এ শত্রুর বিরুদ্ধে লড়তে তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা খুবই জরুরি হয়ে পড়েছে। সামনে সারি থেকে যারা এ লড়াইয়ে জীবনবাজি রেখে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলো কলারোয়ার সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন।

করোনা যুদ্ধে উপজেলার আনাচে-কানাচে বিরামহীন ভাবে ভোর হতে রাত্রি পর্যন্ত ছুটে চলছেন এই মানুষটি। সারা দেশের মানুষ যখন করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে ব্যাস্ত, ঠিক তখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সহকারী কমিশনার ভুমি। উপজেলার আনাচে কানাচে কাজ করে নজির স্থাপন করেছেন করোনাযোদ্ধা আক্তার হোসেন। মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণের পূর্বেই দূর্যোগ পূর্ববর্তী প্রস্তুতিমূলক কাজ শুরু করেন এই সহকারী কমিশনার।

স্বাস্থ্য সচেতনাতামূলক বার্তা, করনীয় নির্দেশনা উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছে তিনি। সেই সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার খাদ্য সামগ্রী, মানবিক সহায়তা বিতরণে ও করোনা রোগীর নমুনা সংগ্রহে সহযোগীতা প্রদানসহ মানুষের মাঝে সচেতনতা তৈরি, মাইকিং, কোয়ারেন্টাইন বাস্তবায়নে তদারকি, রোগীদের বাসা-বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন বাস্তবায়ন, মহাসড়কসহ গ্রামের বাজারগুলোয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আইসোলেশনে থাকা রোগীদের খাদ্যসামগ্রী ও অন্যান্য সহযোগীতাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে এই মানুষটি। এক কথায় করোনা মোকাবেলায় প্রশাসনের সকল কাজে সহযোগীতা করে যাচ্ছে এই করোনা যোদ্ধা সহকারী কমিশনার ভুমি আক্তার হোসেন।

করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও সরকারি অনুদান বিতরণসহ সব ধরনের কাজে সম্পৃক্ত বিনিময়ে কিছু না পেলেও দেশের মানুষের জন্য কাজ করতে পেরে তিনি আনন্দিত। আর তরুণ প্রজন্মের মাঝে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এ দেশপ্রেম দেখে গর্বিত কলারোয়াবাসী।

সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন বলেন, আমি এই উপজেলার মানুষের জন্য কাজ করতে পেরে গর্বিত। গ্রামাঞ্চলের মানুষের মাঝে কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছি। ভয় ও ঝুঁকি মাথায় নিয়ে কাজ করছি। তার পরও আনন্দ পেয়েছি, এই উপজেলার মানুষকে ভালো রাখার জন্য কাজ করেছি। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় কাজগুলো করতে পেরেছি। তিনি আরো জানান, সামনের সারি থেকে জীবণবাজি রেখে শুধু মাত্র জনগণের সুরক্ষার জন্য কাজ করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ