মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শুক্রবার মেট্রোরেল চালুর খবর‌টি সত্য নয়, সম্পূর্ণ গুজব’

মে‌ট্রো‌রে‌লের নির্মাণ এবং প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পা‌নি ডিএম‌টি‌সিএ‌লের ব‌্যবস্থাপনা প‌রিচালক এম এ এন ছি‌দ্দিক জানিয়েছেন, মেট্রোরেল শুক্রবার চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর খবর‌টি সত্য নয়, সম্পূর্ণ গুজব। শুক্রবার ট্রেন চালা‌নোর সিদ্ধান্ত দূ‌রে থাক, এখ‌নও এমন কো‌নো প্রস্তাব নেই। সিদ্ধান্ত হ‌লে সংবাদমাধ্যম‌কে জানা‌নো হ‌বে।

আজ মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ।

মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী