বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড্রাগন চাষে সফল মনিরামপুরের মাদ্রাসা শিক্ষক আবু জাফর

যশোর জেলার মনিরামপুরের রাজগঞ্জে পরীক্ষামূলক ভাবে ভিয়েতনামের জাতীয় ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছে আবু জাফর নামের এক মাদ্রাসা শিক্ষক।
ড্রাগন গাছ রোপনের প্রথম বছরেই ভালো ফলন হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহ বেড়েছে এ শিক্ষকের।

টক-মিষ্টি ও মিষ্টি স্বাদের ড্রাগন চাষে ব্যাপক সফলতা পেয়েছেন রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের মাদ্রাসা শিক্ষক আবু জাফর। তিনি পারখাজুরা গ্রামের মাঠেই ড্রাগন চাষ করেছেন।

প্রায় ২ বছর আগে মাত্র ২০ শতক জমির উপর পরীক্ষামূলক ভাবে গড়ে তোলেন ভিয়েতনামী ফল ড্রাগনের ক্ষেত। তিনি এ খামারে ড্রাগন গাছ রোপনের ১ বছরের মাথায় ৮০০ কেজি ড্রাগন ফল বিক্রি করেছেন। যার মূল্য পেয়েছেন তিনি প্রায় আড়াই লক্ষ্য টাকা।

বিদেশি ফল ড্রাগন চাষে সফলতা পাওয়া রাজগঞ্জের পারখাজুরা গ্রামের মাদ্রাসা শিক্ষক আবু জাফর জানান, প্রায় ২ বছর আগে ড্রাগন বাগানের সূচনা করি। ২০ শতক জমিতে ১৪৬টি পুলে মোট ৭০০ ড্রাগন গাছ রোপন করি। ড্রাগন চাষে আমাদের দেশের আবহাওয়া বেশ উপযোগী। তাই ড্রাগন পরীক্ষামূলক ভাবে এ চাষ করেছি। লতানো, কাটাযুক্ত গাছ, এ গাছকে ওপরের দিকে ধরে রাখার জন্য সিমেন্টের খুঁটির সঙ্গে ওপরের দিকে তুলে বেঁধে টায়ারের সাহায্যে মেলে দেওয়া হয়েছে। এতেই ড্রাগন গাছের সৌন্দর্য্য ফুটে উঠেছে।

তিনি আরো জানান, ড্রাগনের চারা রোপণের ১০ থেকে ১৫ মাসের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। এপ্রিল থেকে মে মাসে ফুল আসে আর শেষ হয় নভেম্বর মাসে। ফুল আসার ৩০ থেকে ৪০ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। নভেম্বর মাস পর্যন্ত ফুল ফোটা এবং ফল ধরা অব্যাহত থাকে। এক একটি ফলের ওজন ২৫০ গ্রাম থেকে এক কেজিরও বেশি হয়ে থাকে। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে ১০০ থেকে ১৩০টি পর্যন্ত ফল পাওয়া যায়। সঠিক পরিচর্যা করতে পারলে একটি গাছ হতে ৪০ বছর বয়স পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ড্রাগন একটি লাভ জনক চাষাবাদ।

মশ্বিমনগর ইউনিয়ন উপসহকারি কৃষি অফিসার এ এম আলতাফ হোসেন ও রাহিমা খাতুন বলেন, মাদ্রাসা শিক্ষক আবু জাফর পরীক্ষামূলক ড্রাগন চাষে সফলতা পেয়েছেন। বিদেশি এ ফসল দেশের মাটিতে চাষ বৃদ্ধির লক্ষে কৃষি বিভাগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অধিক পুষ্টিগুণ সম্পন্ন এ ফল চোখকে সুস্থ রাখে, শরীরের চর্বি কমায়, রক্তের কোলেস্টেরল কমায়, উচ্চ রক্তচাপ কমানোসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা সর্বক্ষণ এ চাষিকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত