শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকার ধামরাইয়ে বাস উল্টে আহত ৪০

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস উল্টে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন ৪০ জন যাত্রী। এদের মধ্যে আশঙ্কাজনক দুজনের অবস্থা। এসময় সড়কের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের দুটি তার ছিঁড়ে বাসের ওপর পড়লেও বিদ্যুতায়িত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, ধামরাইয়ের একটি পোশাক কারখানার বাস সাভারের নবীনগর, নয়ারহাট, ইসলামপুর, ধামরাই থানা বাসস্ট্যান্ড ও ঢুলিভিটা এলাকা থেকে শ্রমিক নিয়ে কারখানায় রওনা হন। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ওভারটেক করলে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেতে শ্রমিকবাহী বাসটি সড়কের পাশে নামিয়ে দিলে উল্টে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

এসময় মহাসড়কের ওপর দিয়ে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের দুটি তার ছিঁড়ে বাসের ওপর পড়ে এবং উত্তর পাশে বিদ্যুতের তারে আগুন ধরলেও দক্ষিণ পাশের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লাগায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। এতে হালিমা বেগম নামে এক নারী ও এক পুরুষ শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহত শ্রমিক কহিনুর ইসলাম জানান, ৪৫ থেকে ৫০ জন শ্রমিক নিয়ে বাসটি কারখানায় যাচ্ছিল।

ডাউটিয়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ওভারটেক করে আমাদের বাসের মুখোমুখি হয়। এসময় সংঘর্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য চালক বাসটি বাম পাশে নামিয়ে দেয়। এতে বাসটি উল্টে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এসময় বিদ্যুতের তার উত্তর পাশ থেকে ছিঁড়ে বাসের ওপর পড়ায় আল্লাহ আমাদের প্রাণে রক্ষা করেছে। এছাড়া বিদ্যুতের খুঁটি না থাকলে বাসটি পাশের প্রায় ৩০-৪০ ফুট নিচে খাদের পানিতে ডুবে যেতো।
আল্লাহ আমাদের দুই দিক থেকেই রক্ষা করেছেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত