শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চাইলেন জেলেনস্কি

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি সাক্ষাতের আবেদন করেছেন তিনি। জেলেনস্কি বলেন, চীন তার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে তার দেশ চলমান যুদ্ধ থামিয়ে দিতে পারে।

চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি এসব কথা বলেন।

বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাতকারে জেলেনস্কি আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে তার দেশে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। এরপর থেকে তিনি সরাসরি চীনের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে সেটি এখনও পর্যন্ত সম্ভব হয়নি।
জেলেনস্কি বলেন, এক বছর আগে আমি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি কথা বলেছিলাম।

তবে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পরে আর তার সাথে কথা বলার সুযোগ হয়নি। যদিও আমি এখনো বিশ্বাস করি, যুদ্ধ বন্ধে চীন আমাদের সাহায্য করতে পারে।
চীন ও রাশিয়ার মধ্যে বেশ বুঝাপড়া রয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার পরে বিভিন্ন দেশ নিন্দা জানানোর পাশাপাশি নিষেধাজ্ঞা দেয়।

তবু এই ঘটনার ব্যাপারে এখনো মুখ খোলেনি চীন। এদিকে ছয় মাসের এই যুদ্ধে কমপক্ষে ৫ হাজার ৩২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সাথে ১ কোটি ২০ লাখ বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দারা।

সূত্র : আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান