বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের নির্দেশে শার্শায় ১১ ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন

হুমায়ন কবির মিরাজ, শার্শা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ইফতার ও দোয়া মাহফিলের শেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

(২১ মার্চ) শুক্রবার, ৭নং কায়বা ইউনিয়নে এই আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় পুরো কর্মসূচির।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ কায়বা ইউনিয়নে আয়োজিত শেষ দিনের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপির নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। তারা বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী মারামারি, চাঁদাবাজি, দখলবাজি বা অসাংগঠনিক কার্যক্রমে জড়িত হতে পারবেন না। পাশাপাশি সরকারি টিসিবির চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণে দলীয় নেতাদের সম্পৃক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। এসব কাজে কেউ জড়িত হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

ইফতার মাহফিলে শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, ৮ থেকে ২০ রমজান পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সহনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবিব বাপ্পি, কায়বা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই আয়োজনের মাধ্যমে শার্শা উপজেলা বিএনপি দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন