রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমান। সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস।

সভায় উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল খালেক, নবগঠিত গভর্নিং বডির শিক্ষক সদস্য মো: আরিফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতৃবৃন্দ।

সভায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ সাইদুর রহমান বলেন, “তালা আইডিয়াল মহিলা কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে গভর্নিং বডি আন্তরিকভাবে কাজ করবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “কলেজের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।”

সভা শেষে কলেজের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক