রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু

সাতক্ষীরা তালায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মে) সকালে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সরোয়ার হোসেন।

উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), এস এম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম (দোয়াত-কলম), আতাউর রহমান গোলদার, (মোটরসাইকেল), এমএ মালেক (আনারস) ও বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।

অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মো. আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি),শাহ আলম টিটো (টিউবওয়েল), শেখ বাবলুর রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

পিতা মাতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন চিংড়ি মাছ প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমান।
তিনি বলেন, আগামী ২১ মে চিংড়ি মাছ প্রতীকের পক্ষে তালা উপজেলার জনগণ রায় দেবে। সেলক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি।

কাপপিরিচ প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার বিকালে খলিলনগর ইউনিয়নে কর্মী সভার মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন।
এসময় তিনি বলেন, উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই। এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।

উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ