বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (৪ জুলাই) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।

সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, মো. খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল।

এছাড়া দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য শিরিনা সুলতানা, ইমরান হোসেন, আজিজুল ইসলাম, তাপস সরকার, ফারুক সাগর,

মীর ইমরান মাহমুদ, কামাল হোসেন, মো. রফিকুল ইসলাম নয়ন, শামীম হোসেন প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রেসক্লাবের মাসিক সভা শেষে এক আনন্দঘন ফল উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মের তাপদাহের মাঝে সদস্যদের ক্লান্তি দূর করতে এবং পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করতে এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা পেশাগত আলোচনার ব্যস্ততা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে একসাথে সকলে ফল আস্বাদন করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত