সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সংগঠনের সভাপতি মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক হাছিবুর রহমান হাছিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন এবং শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান।

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমারসহ অনেকে। সভায় তালা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার সময়ে ৩৭টি স্কুল–কলেজ স্থাপন করা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে ৫টিও হয়নি। এলাকায় কপোতাক্ষ খনন, সেতু নির্মাণ, রাস্তা–ঘাট উন্নয়নসহ বহু কাজ করেছি। আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে সবার আগে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলব।”

তিনি আরও বলেন, “আমার জনপ্রিয়তার কারণে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। যে ঘটনার জন্য আমাকে সাজা দেওয়া হয়েছে, তখন আমি ঢাকায় ছিলাম। তারপরও আমাকে ও আরও কয়েকজনকে মোট ৭০ বছরের সাজা দেওয়া হয়।

সেই সাজা মাথায় নিয়ে আমি কারাভোগ করেছি, কিন্তু কারও সঙ্গে আপস করিনি। কারাজীবন খুবই কঠিন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব, তা কখনও ভাবিনি। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও নিইনি, কারণ আমার কারণে কারও ক্ষতি হোক, তা চাই না।”

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার