মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।”

তিনি আরও বলেন, “মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অপরিহার্য। তাঁর সুস্থতার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশা সৃষ্টি হবে। আসুন—আমরা সবাই তাঁর আরোগ্যের জন্য দোয়া করি।”

কাজী আলাউদ্দিন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও শুভ কামনায় খুব দ্রুতই দেশের এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি আবারও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। সংকটের সময় জাতি সবসময় নেত্রীর পাশে দাঁড়িয়েছে—এটাই আমাদের প্রেরণা।”

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষেরবিস্তারিত পড়ুন

বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী

ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম