সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সংস্কারপন্থীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের ক্ষোভ, কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

শার্শা প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবিতে বিস্তৃত বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী। মনোনয়ন পরিবর্তনের দাবিতে তারা কাফনের কাপড় পরে মহাসড়কে অবস্থান নিয়ে তীব্র প্রতিবাদ জানান।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কে হঠাৎ করেই কয়েক হাজার নেতা–কর্মীর মিছিল গিয়ে অবস্থান নিলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অবরোধের কারণে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। এসময় পুরো এলাকা হয়ে ওঠে উত্তপ্ত ও স্লোগানে মুখর।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করে যাওয়া ত্যাগী, পরীক্ষিত ও মাঠের নেতাদের উপেক্ষা করে হঠাৎ করে একজন ‘সংস্কারপন্থী নেতা’কে মনোনয়ন দেওয়ায় দলের তৃণমূল পর্যায়ে মারাত্মক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সেই ঘোষণায় বিশ্বাস রেখে আন্দোলন করছি। এই ভুল প্রার্থী বাতিল না হলে বিএনপি এই আসনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।

বিক্ষোভকারীদের মধ্যে থাকা যুবদল ও ছাত্রদল কর্মীরাও দাবি করেন, দলের কঠিন সময়ে মাঠে থাকা নেতাদের উপেক্ষা করে ‘অতিথি পাখির’ হাতে মনোনয়ন তুলে দেওয়া হয়েছে। তারা বলেন, আমরা বছরের পর বছর বাড়িছাড়া, মামলায় জর্জরিত, রাস্তায় সংগ্রাম করেছি। অথচ সেই কঠিন সময়ে কাউকে দেখা যায়নি। আজ তাকে এনে দলের দায়িত্ব দেওয়া হবে—এটা আমরা মানতে পারি না।

মহিবুল বলেন, ১৭ বছর ধরে সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের পাশে ছিলেন। তাদের দু’জনের একজন ছাড়া এই আসনে কেউ জিততে পারবে না। ধানের শীষের জন্য জীবন দিয়েছি, দেব—কিন্তু অযোগ্য প্রার্থী মানি না।

প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচির পর অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মনোনয়নকে কেন্দ্র করে শার্শা–বেনাপোল রাজনৈতিক অঙ্গন এখনো উত্তপ্ত। তৃণমূল বিএনপির কঠোর অবস্থান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন