বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

‎সাতক্ষীরার তালায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ, সাস ও উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পৃথক পৃথক ভাবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) সকালে উত্তরণ প্রধান কার্যালয়ের হলরুমে পরিচালক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।

‎বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার ইয়াছিন আলী মোড়ল, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ (এমপি) বলেন, তালা কলারোয়া একটি অবহেলিত জনপদ। দীর্ঘদিন এই এলাকা উন্নয়ন বঞ্চিত। এই এলাকার উন্নয়ন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত উদ্যোগে এই এলাকার উন্নয়ন করতে হবে।

‎তিনি বলেন, আপনাদের যে কোনো ভালো কাজের সাথে আমি থাকতে চাই ও তালা কলারোয়ার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।

‎এরআগে বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও উন্নয়ন প্রচেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন