বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাংবাদিক মো. সেলিম হায়দারসহ চারজনকে সম্মাননা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকতা ও সংবাদ প্রকাশে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক মো. সেলিম হায়দার।

সমাজসেবায় সম্মাননা পান আ. আলীম, সাংস্কৃতিক ক্ষেত্রে চন্দ্র শেখর দাস এবং ক্রীড়ায় সৈকত রহমান শিমুল।

রবিবার (২৯ জুন) তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ-এর অর্থায়নে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।

প্রধান অতিথি ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুম বিল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন।

একই রকম সংবাদ সমূহ

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ