বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মাগুরা,খলিশখালি,খেশরা ও জালালপুর ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, মেহেদী হাছান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেন, বিএনপির নেতা শেখ নুর আহমেদ, এস এম শহিদুল ইসলাম, আমিনুর ইসলাম, শেখ জামির আলি, মাগুরা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, উত্তম সেন, গোপাল বসু, খলিশখালি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ, কোমল দাস, জালালপুর ইউনিয়নের তপন ঘোষ, পলাশ ঘোষসহ শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মন্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন