বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার তারাপদ দাসের বাড়িতে খাদ্য নিয়ে হাজির হলেন ইউএনও

তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান অফিসের সাবেক মালি অসুস্থ তারাপদ দাসে (৮৫) এর বাড়িতে ফল ও ত্রাণ নিয়ে হাজির হন। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহান্দী গ্রামে গিয়ে তার শারিরীক খোঁজখবর নেন এবং তাকে নগদ দুই হাজার টাকা, ফল ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় তাৎক্ষনিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও অফিস সকহারী মোঃ মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

তারাপদ দাসের ছেলে সাগর দাস বলেন, ‘আমার বাবা অনেক দিন উপজেলা নির্বাহী অফিসের মালি হিসাবে কাজ করেছে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। আজ আমার বাবাকে উপজেলা নির্বাহী অফিসার স্যার দেখতে এসেছেন এবং তার হাতে লাগানো গাছের ফলসহ আর্থিক সহায়তা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান বলেন,আমি জানতাম না যে এই তারাপদ ছিলেন উপজেলা পরিষদের মালী। তিনি ৩০ বছর সেখানে চাকুরি করেছেন। নিজে হাতে উপজেলা পরিষদের শতাধিক ফলজ ও বনজ গাছ লাগিয়েছেন। পুকুরে মাছ ছেড়েছেন। ঘটনাটি জানার পরই সহমর্মিতা নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম। তিনি বলেন, ফল, ত্রাণ ও নগদ কিছু টাকা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবারবিস্তারিত পড়ুন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালা প্রতিনিধি: রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তালা শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক