বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ধানদিয়ায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

তালার ধানদিয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের কাটাখালী ধানদিয়া গ্রামের সম্রাট হোসেনের পুত্র মুজাহিদ হোসেন (আড়াই বছর) বাড়ির পাশ্ববর্তী ঘেরের পানি নিষ্কাশনের পাইপের মধ্যে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

প্রতিবেশি সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে মুজাহিদ কে নিয়ে তার ছোট চাচা ইস্রাফিল বাড়ির পশ্চিম পাশের জলাশয়ে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় মুজাহিদকে ঘেরের ভেঁড়ির উপর রেখে তার চাচা জাল পাততে গেলে সে তার চাচার অগোচরে ঘেরের পানি নিষ্কাশনের পাইপের কাছে গিয়ে খেলার ছলে পাইপের মধ্যে পড়ে যায়। চাচা ফিরে এসে মুজাহিদকে খোঁজা খুজি করে না পেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে। খোঁজাখুজি শুরু হয়, অনেক খোঁজা খুজির এক পর্যায় দেখা মিললো মুজাহিদের। পাইপের মধ্যে থেকে মুজাহিদের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পিতা সম্রাট হোসেন। সেখান থেকে মৃত শিশু মুজাহিদের নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

আড়াই বছরের শিশু মুজাহিদের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১