শনিবার, জুলাই ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার রাজাপুরে ফুটবললীগের ফাইনালে কবি সুকান্ত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

খেলা শুরু নিয়ে শংকা ছিল- ম্যাচটি শেষ হবে কিনা? কারণ আজও মেঘলা আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার বিকালে তালা উপজেলা রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের রাজাপুর ফুটবল লীগ -২০২১ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে কবি সুকান্ত ফুটবল একাদশ ৩-২ গোলে কবি গুরু ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের পুরো চমক দেখা গেলো দুই দলের ফুটবল একাদশের ম্যাচে। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টানটান উত্তেজনায় ঠাসা আজকের ম্যাচটি। একবার কবি গুরু ফুটবল একাদশ আক্রমণ পর মূহুর্তে কবি আক্রমণ করে। দু’দল প্রথম পর্বে গোল করতে পারেনি। দ্বিতীয় পর্বে ১৯মিনিটে প্র্রথম গোল করে কবি সুকান্ত এগিয়ে গেলেও ২৯ মিনিটে কবি গুরু গোল পরিশোধ করে সমতায় আনে। মুহূমুহূ করতালি আর উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা। এরপর কয়েকটি গোল দু’দলের গোলকিপারদের দক্ষতায় বল জালে জড়াতে দেয়নি। আবার অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। না হলে ফলাফল অন্যরকম হতে পারতো।

সময় না থাকায় রেফারি বাঁশিতে খেলার সমাপ্তি। টাইব্রেকারে কবি সুকান্ত ফুটবল একাদশ ৩-২ গোলে কবি গুরু ফুটবল একাদশকে পরাজিত করে। চ্যাম্পিয়ন হলো রাজাপুর কবি সুকান্ত ফুটবল একাদশ। রানার্সআপ কবি গুরু। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ার ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন রাজাপুর ইউপি সদস্য নিমাই কৃষ্ণ সানা।
এ সময় উপস্থিত ছিলেন সুনিল ব্যানার্জী, ডাঃ নিতাই বাছাড়, চিত্ত বাছাড়, কামনাশীষ মন্ডল, বরেনাশীষ মন্ডল, উত্তম বাছাড়, জগদীশ বৈরাগী, সুকান্ত মন্ডল, বিরিঞ্চি লাল মন্ডল, বিশ্বদেব ব্যানার্জী, সুভাশীষ সরকার, রণবীর বিশ্বাস, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ম্যান অফ দ্যা ম্যাচ নিত্যানন্দ মন্ডল, সেরা গোলকিবপার সুজয় মন্ডল, সর্বোচ্চ গোলদাতা হিরেন্ময় এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হোন কবি সুকান্ত ফুটবল একাদশের উৎপল বাছাড়। খেলা পরিচালনা করেন পশুপতি বিশ্বাস, চিত্তরঞ্জন মন্ডল ও সুজয় মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা আসননগর মোড় থেকে মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবেরবিস্তারিত পড়ুন

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিকবিস্তারিত পড়ুন

  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন