রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছে। সোমবার (৩০ মে) সকালে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম (৪১), তার স্ত্রী রিনা খাতুন (৩০) ও পরাজিত প্রার্থী আব্দুল আলিম (৩৫)।

আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়,আগোলঝাড়া গ্রামের শামসুল মোড়লের ছেলে ইউপি সদস্য শেখ আছাদুল ইসলামের সাথে একই এলাকার নূর আলী মোড়লের ছেলে আব্দুল আলিমের সাথে ঘের সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে আগোলঝাড়া গ্রামে আব্দুল আলিম শেখ আছাদুলের উপর হামলা চালায়। এ ঘটনায় ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম ও তার স্ত্রী রিনা খাতুন এবং আব্দুল আলিম আহত হয়।

আহত ইউপি সদস্য আছাদুল জানান, এবছর জানুয়ারি মাসে আমাদের গ্রামের পাশে দধিসরা বিলের ঘেরটি আমি রেজিষ্ট্রী ডিট করে ভোগ দখলে আছি। কিন্তু আলিম উক্ত ঘের জোর দখল করায় ব্যর্থ হয়ে আজ সকালে আমার উপরে হামলা চালায়। আমি ও আমার স্ত্রী মারাত্বকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, ঘেরের বিষয় কথা বলতে গেলে সকালে আমার উপর হামলা চালায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

  • শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান
  • তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
  • তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু