শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যথাযোগ্য মর্যদায় ঈদুল আযহা পালিত

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০জুলাই) তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল ৭টায়, সাড়ে ৭ টায়, ৮টায়, সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার তারা সবার সঙ্গে সুন্দর মতো ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত।

সকাল ৭টায় তালা থানা জামে মসজিদে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঈদের জামাতে নামাজ আদায় করেন। তিনি দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে ঈদুল আযহার শিক্ষা এবং তাৎপর্য হৃদয়ে ধারণ এবং প্রতিপালনের মধ্য দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রত্যয় জ্ঞাপন করেন।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিদুল ইসলাম লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মতবিনিময় করেছেন।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। আর মোনাজাতে সবার জন্য দোয়া করেছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক