বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় লকডাউনে বিয়ের অনুষ্ঠান : কনের পিতাকে অর্থদন্ড

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সাতক্ষীরার তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের পিতাকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলসহ একদল পুলিশ সদস্য।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, তালার চরগ্রামের তরুন পালের মেয়ে লাবনী পালের সাথে ঢাকায় চাকরিরত যশোরের মনিরামপুর উপজেলার এক ছেলের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার (১ জুলাই) রাতে কনের পিতার বাড়ি তালার চরগ্রামে অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বিয়ে সম্পন্ন করা হচ্ছিল।

তিনি আরো বলেন, দেশব্যপী চলমান কঠোর লকডাউন উপেক্ষা করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করার খবর পেয়ে রাত ৯টার দিকে চরগ্রামে কনের বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। তালা থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান’র ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের বর সহ অনেকেই অনুষ্ঠান থেকে সরে যান।

উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান জানান, ঘটনাস্থল যেয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধসহ কনের পিতা তরুন পালকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব