তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ মে) দিবাগত গভীর রাতে তাদের গুলি করে হত্যা করা হয়। নিহতরা হলেন, ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (৪০)। তাদের একজনের বাড়ি সীমান্ত সংলগ্ন ভরমাতুলপাড়া এবং আরেকজনের বাড়ি মাগুরা এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওই দুই যুবক সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তারা সীমান্তের ৪৪৭/৫ আর পিলারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। হত্যার পর তাদের ভারতে নিয়ে যাওয়া হয়।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. যুবায়ের হাসান পিএসসি জানায়, ঘটনার পরেই আমরা খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের লাশ ফেরতের প্রক্রিয়া চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ডবিস্তারিত পড়ুন

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনবিস্তারিত পড়ুন


