শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৌহিদ–জয়শঙ্কর বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ

বাংলাদেশ ও ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন তারা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর। ২০২৪ সালে সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে তাদের শেষ বৈঠকের কথা স্মরণ করে উভয়ই উল্লেখ করেন, তখন থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছে।

বৈঠকে উভয়পক্ষই উল্লেখ করে, আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা আশা করেন, বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করা হবে।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছে এবং সেগুলো মোকাবিলায় একসাথে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছে।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গঙ্গার পানি বণ্টন চুক্তি পুনরায় নবায়নে আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারের বিবেচনার অনুরোধ জানান।

ভারত ও ওমান সরকার যৌথভাবে মাস্কাটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে। এই সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত