শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুপুরে কাঁদলেন, সন্ধ্যায় হাসলেন

কলারোয়ায় ভোট বর্জন করেও দুই কাউন্সিলর প্রার্থী বিজয়ী

দুপুরে কাঁদলেন, সন্ধ্যায় হাসলেন! কলারোয়া পৌরসভা নির্বাচনে দুপুরে ভোট বর্জন করেও শেষ পর্যন্ত দুই কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী ওই ‍দুই কাউন্সিলর প্রার্থী হলেন ২নং ওয়ার্ডের (তুলশীডাঙ্গা পূর্ব ও বাজার) আসাদুজ্জামান তুহিন ও ৩নং ওয়ার্ডে (গদখালী) রফিকুল ইসলাম।
পাঞ্জাবি প্রতীক নিয়ে তুহিন পেয়েছেন ৮৩৯ ভোট আর উটপাখি প্রতীক নিয়ে রফিকুল পেয়েছেন ৬০৬ ভোট। এনিয়ে রফিকুল ইসলাম পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত হলেন।

শনিবার (৩০ জানুয়ারী) সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে কলারোয়া পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীদের নানান অভিযোগও বাড়তে থাকে। বিভিন্ন অভিযোগে দপুরের আগেই মেয়র প্রার্থী বিএনপি’র ধানের শীষের শেখ শরীফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র জগ প্রতীকের নার্গিস সুলতানা পৃথক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। একই সময় ২নং ওয়ার্ডের ৩জন কাউন্সিলর প্রার্থী ও ৩নং ওয়ার্ডের ৩জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জন করা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আসাদুজ্জামান তুহিন ও রফিকুল ইসলামও ছিলেন। ভোট বর্জন ঘোষণা দেয়ার সময় তারা কেঁদে ফেলেন, তাদেরকে হাহুতাশ করে আষ্ফালন করতে দেখা যায়।

তবে ভোট বর্জনের ঘোষণা দিয়েও সন্ধ্যায় ঘোষিত ফলাফলে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের রফিকুল ইসলাম ও ২নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের আসাদুজ্জামান তুহিন বেসরকারিভাবে বিজয়ী হন।

জানা গেছে, ২নং ওয়ার্ডে (তুলশীডাঙ্গা পূর্ব ও বাজার) বিজয়ী হয়েছেন পাঞ্জাবি প্রতীকের আসাদুজ্জামান ‍তুহিন। তিনি ভোট পেয়েছেন ৮৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পানির বোতল প্রতীকের সাঈদুজ্জামান পেয়েছেন ৬১৮ ভোট। অপর প্রার্থী ডালিম প্রতীকের শেখ বদরুজ্জামান বদি ২৫৩ ভোট, গাজর প্রতীকের আব্দুল হাকিম ৫৪ ভোট, ব্লাক বোর্ড প্রতীকের এসএম কামরুজ্জামান বাবু ২৭ ভোট ও উটপাখি প্রতীকের শেখ রবিউল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন।

৩নং ওয়ার্ডে (গদখালী) ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান কাউন্সিলর উটপাখি প্রতীকের রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডালিম প্রতীকের এএসএম এনায়েত খান টুন্টু পেয়েছেন ৫৯৫ ভোট। অপর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের আসাদ খান ১০৯ ভোট, পানির বোতল প্রতীকের মুজাহিদুল ইসলাম ১৬৮ ভোট পেয়েছেন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত