শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্গা পুজার শুভেচ্ছা হিসাবে বেনাপোল দিয়ে ভারতে গেলো ২৩ টন ইলিশ

শারদীয় দূর্গা পুজার শুভেচ্ছা হিসাবে ভারতে স্পেশাল ইলিশ রপ্তানির ২৩.১৫ মেট্রিক টনের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোলে ঢুকবে এসব ইলিশের ট্রাক। মঙ্গলবার ৫২ জন ইলিশ রপ্তানিকারককে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

খুলনার সাউদান এন্ড ফুড লিমিটেড ও ঢাকার ইউনিয়ন ভেনঞ্চার নামে দুইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আজ ২৩.১৫ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে ভারতে। আজ মোট ২ লক্ষ ৩১ হাজার ৫ শত মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হয় ভারতে।

ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশরী এন্টারপ্রাইজ ২৩.১৫ টন ইলিশ আমদানি করেছে আজ। কাস্টমস এর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রফতানি করেন মিলা এন্টারপ্রাইজ ও বিশ্বাস ট্রেডাস নামে দুইটি সিএন্ডএফ এজেন্ট।

২০২০ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে রফতানি করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ১ হাজার ৮শত ৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার অনুমতি দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রফতানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রফতানি করার জন্য কাস্টমস এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত