শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় ও সভাপতিত্ব বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, জেলা বিএনপি’র সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল লতিফ, রিপোর্টাস ক্লাবের সভাপতি ডা.ওহিদুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ ও ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা। সভায় সিদ্ধান্ত হয় যে, উপজেলার সকল যাত্রছাউনি উন্মুক্ত করে তা জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হবে। মাদক ও চোরাচালানকারীদের চিহ্নিত করতে তাদের তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া চোরাই পথে আসা চিংড়ি রেনু বন্ধে বিজিবিকে কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়। ইছামতি নদীভাঙ্গন ও রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়