সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আমাদের টিম’র উদ্যোগে ড্রেন পরিস্কার ও খনন কাজের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ড্রেন পরিস্কার ও খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের উদ্যোগে এ বর্ষার মৌসুম জুড়ে এ কাজ হাতে নেওয়া হয়।

কর্মসূচির শুরুর দিনে উপস্থিতি থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন, আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি, উপ-পরিচালক মারুফ বিল্লাহ, শুভংকর রায়, রেজাউল ইসলাম, সহকারী পরিচালক আল আমিন হোসেন, সংগঠনের সাবেক সভাপতি এইচ এম মনির হাসান, সাবেক প্রচার সম্পাদক আবু বক্কার সিদ্দিক, নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবু হাসান, সদস্য মোস্তাফিজ বিল্লাহ, রানী ফারহানা, নুসরাত জাহান, আল আমিন সহ সকল সদস্যগন।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, আমাদের টিম সংগঠনটি সব সময় মানবিক কাজ করে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ প্রশাংসানীয়। আমরা তাদের এই কাজে ধন্যবাদ জানাচ্ছি। আমরা উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছি।

আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন এলাকায় ড্রেন গুলো বন্ধ হয়ে পানি নিস্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমনকি অনেক কালভার্ট, সেতুতে পলি জমে তা ভর্তি হয়ে গেছে। এতে বর্ষার মৌসুমে ব্যাপক ভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যাতে মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই আমরা উপজেলা প্রশাসনের সহযোগীতা ও সার্বিক পরামর্শে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বর্ষাকাল জুড়ে করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল